মুরগির কোর্মা।
আজকের রেসিপি আয়োজনে আপনাদের জন্য রয়েছে মজাদার মুরগির কোর্মা।
উপকরন :
মুরগি ১টি
তেল আধা কাপ
ঘি ৩ চা-চামচ
পেঁয়াজকুচি ১ কাপ
পেঁয়াজবাটা আধা কাপ
দারুচিনি ৪ টুকরা
এলাচি ৪টি
তেজপাতা ২টি
টক দই আধা কাপ
বাদামবাটা ১ টেবিল চামচ
পোস্তবাটা ১ টেবিল চামচ
আদাবাটা ২ চা-চামচ
রসুনবাটা ২ চা-চামচ
গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ
সস ৪ টেবিল চামচ
জিরার গুঁড়া ১ চা-চামচ
চিনি, কিশমিশ ও গরমমসলার গুঁড়া পরিমাণমতো।

প্রণালি :
প্রথমেই মুরগির টুকরোগুলো লবণ ও মরিচ দিয়ে মেখে ১০ মিনিট রাখতে হবে। এরপর কড়াইয়ে তেল গরম করে মুরগি লাল করে ভাজতে হবে। ভাজা হলে উঠিয়ে নিতে হবে। পেঁয়াজকুচি বেরেস্তা করে রাখুন। কড়াই থেকে বেরেস্তা উঠিয়ে দারুচিনি, এলাচি, তেজপাতা ও পেঁয়াজবাটা দিয়ে কষাতে হবে। ১টি বাটিতে টক দই, বাদামবাটা, পোস্তবাটা, গোলমরিচ, সস, জিরার গুঁড়া আদা বাটা, রসুন বাটা ভালোভাবে ফেটিয়ে নিন। এবার এই মিশ্রণটি পেঁয়াজবাটার সঙ্গে দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এবার ভাজা মুরগি দিন। তেল ওপরে ভেসে উঠলে চিনি, কাঁচা মরিচ, কিশমিশ, গরমমসলার গুঁড়া দিন। এবার চুলার আঁচ কমিয়ে ২০ মিনিটের মতো অপেক্ষা করুন।

Post a Comment

0 Comments