রেসিপিঃ গাজরের লাড্ডু।
আজকের রেসিপি আয়োজনে আপনাদের জন্য রয়েছে মিষ্টি আইটেম গাজরের লাড্ডু। তাহলে আসুন কিভাবে গাজরের লাড্ডু বানাতে হবে জেনে নেই।
উপকরণ:
• # গাজর ১ কেজি
• # দুধ ১ লিটার
• # গুড়া দুধ হাফ কাপ
• # মাওয়া ২ কাপ
• # চিনি ৩ কাপ
• # ঘি এক কাপ
• # এলাচ গুঁড়া আধা চা চামচ
• # কেওড়া ১ টেবিল চামচ
• # দারুচিনি ৩ টুকরা
• # এলাচ ৩টি
প্রণালি:
প্রথমে গাজর কুচি কুচি করে কেটে নিন । দারুচিনি, এলাচ, দুধ দিয়ে সেদ্ধ করে শুকিয়ে নিন। অন্য পাত্রে ঘি গরম করে সেদ্ধ গাজরের সঙ্গে চিনি দিয়ে চুলায় জ্বাল দিতে হবে। কিছুক্ষণ পর গুড়া দুধ, কেওড়া ও এলাচ গুঁড়া দিয়ে নাড়তে হবে। নাড়তে নাড়তে প্যানের গা ছেড়ে এলে এবং তেল ভেসে উঠলে চুলা বন্ধ করে দেড় কাপ মাওয়া দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিতে হবে। অল্প ঠান্ডা হলে লাড্ডুর আকার তৈরি করে উপরে পেস্তা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ।

0 Comments